ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দিনের গণঅনশন

  • প্রকাশের সময় : Apr 16, 2026 ইং
বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দিনের গণঅনশন ছবির ক্যাপশন: বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দিনের গণঅনশন
ad728
বরগুনা প্রতিনিধি: বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলী উপজেলায় তিন দিনের গণঅনশন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

গণঅনশনে স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা জানান, পদ্মা সেতু চালুর পর মহাসড়কটিতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সড়কটি এখনও দুই লেন হওয়ায় প্রায়ই দুর্ঘটনা, যানজট ও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

অনশনকারীদের অভিযোগ, সড়কটি চার লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে দেওয়া হলেও বাস্তব অগ্রগতি অত্যন্ত ধীর। ফলে দক্ষিণাঞ্চলের মানুষ প্রত্যাশিত উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের দাবি, দুর্ঘটনা কমাতে দ্রুত চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।

গণঅনশনের উদ্যোক্তা ও ‘পজিটিভ আমতলী’র সভাপতি মো. আসাদ্দুজ্জামান মোমেন আকন বলেন, “এই মহাসড়কটি দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটা-এর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। তাই দ্রুত চার লেন বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও জানান, “আমরা তিন দিনের গণঅনশন কর্মসূচি পালন করছি। এরপরও যদি আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হয়, তাহলে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাব।”

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার মহাসড়কটি উন্নয়নের পরিকল্পনা নিয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবনির্বাচিত বিদ্যালয় পরিচ

বরগুনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবনির্বাচিত বিদ্যালয় পরিচ

ad300