ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

পাথরঘাটার কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : Aug 17, 2026 ইং
পাথরঘাটার কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ছবির ক্যাপশন: পাথরঘাটার কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ কালিবাড়ি এলাকায় টেকসই সুইচগেট নির্মাণ ও বেড়িবাঁধ সংস্কারের দাবিতে যুব নেতৃত্বে ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে নবধারা যুব সংঘের আয়োজনে, নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, টেকসই সুইচগেট না থাকায় পানি নিয়ন্ত্রণে সমস্যার কারণে কৃষকসহ স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। সুইচগেট নির্মাণ হলে কৃষি ও জনজীবনে দুর্ভোগ অনেকটাই কমবে। নবধারা যুব সংঘের সভাপতি আলফি স্বাগতম বলেন, দক্ষিণ কালিবাড়ির মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত টেকসই সুইচগেট নির্মাণ প্রয়োজন। এ প্রকল্প বাস্তবায়ন হলে হাজারের বেশি মানুষ উপকৃত হবেন। কর্মসূচির শেষে সুইচগেট নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। আয়োজকরা জানান, দাবি বাস্তবায়নে যুবসমাজকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে জনসচেতনতা ও অ্যাডভোকেসি কার্যক্রম চালানো হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল!

বরগুনায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল!

ad300