ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার টাউন হল এখন গোয়ালঘর: ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ!

  • প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
বরগুনার টাউন হল এখন গোয়ালঘর: ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ! ছবির ক্যাপশন: বরগুনার টাউন হল এখন গোয়ালঘর, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ!
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে নির্মাণ করা হয়েছিল বরগুনার প্রায় ৫০০ আসনের পৌর অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। তবে নির্মাণকাজ শুরু হওয়ার আট বছর পরও পুরোপুরি শেষ হয়নি ভবনটির কাজ। দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় দরজা-জানালাসহ বিভিন্ন অংশ খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, ভবনটি এখন গরু-ছাগলের খোঁয়াড় ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। বরগুনা পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের সিরাজউদ্দীন সড়কে টাউন হল নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালের মার্চে। প্রায় ৭ কোটি ২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ ২০২০ সালের মার্চে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২ সালের দিকে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করে নির্মাণকাজ বন্ধ করে দেয়। এরপর থেকে ভবনটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। বরগুনায় ২০টির বেশি সক্রিয় সাংস্কৃতিক সংগঠন রয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সভা-সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য টাউন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় এর কোনো সুফল পাচ্ছেন না সাংস্কৃতিক সংগঠন ও পৌরবাসী। খেলাঘর বরগুনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ বলেন, সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষ্যেই টাউন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের জন্য আলাদা কক্ষ দেওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় ভবনটি কোনো কাজে আসছে না। জেলা শ্রমিক আন্দোলনের সাবেক সভাপতি গোলাম হায়দার স্বপন বলেন, টাউন হলটি সম্পূর্ণ করা হলে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সভা-সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন সহজ হতো। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি এভাবে পড়ে থাকায় জনসাধারণের অর্থের অপচয় হচ্ছে। স্থানীয়দের দীর্ঘ দিনের অভিযোগ, অরক্ষিত ভবনটির বিভিন্ন অংশ চুরি হয়ে যাচ্ছে। একই সঙ্গে নির্জনতার সুযোগ নিয়ে সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। ভবনের বিভিন্ন কক্ষ গরু-ছাগল রাখার খোঁয়াড় হিসেবেও ব্যবহৃত হচ্ছে!!

বরগুনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মাছুম বিল্লাহ বলেন, নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদার ইতোমধ্যে প্রায় ৪ কোটি টাকা বিল নিয়েছেন। কাজ শুরু হলে প্রশাসক বা মেয়র প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করবেন। বরগুনা পৌর প্রশাসক সজল চন্দ্র শীল বলেন, ঠিকাদারকে একাধিকবার অসম্পূর্ণ কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু এখনো তাঁরা বাকি কাজ শুরু করেননি!

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে তেতুলবাড়ীয়া খাল খনন কাজের উদ্বোধন

বেতাগীতে তেতুলবাড়ীয়া খাল খনন কাজের উদ্বোধন

ad300