ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ও স্কুলে আতঙ্কে অসুস্থ শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : Apr 30, 2026 ইং
বরগুনায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ও স্কুলে আতঙ্কে অসুস্থ শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: বরগুনায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ও স্কুলে আতঙ্কে অসুস্থ শিক্ষার্থীরা
ad728
বরগুনা প্রতিনিধি | ২৯ এপ্রিল ২০২৬

বরগুনায় পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই দিনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এতে অন্তত ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত বুধবার (২৯ এপ্রিল) বরগুনা জেলার আমতলী, পাথরঘাটা ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে নুরজামাল নামে এক কৃষক মাঠে মাছ শিকার করতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমতলী ইউএনওর মাধ্যমে নিহতের পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই দিনে কলাপাড়া উপজেলার শান্তিপুর এলাকায় আবদুল খালেক হাওলাদার নামে আরেক কৃষক গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মারা যান।

এছাড়া পাথরঘাটা উপজেলায় গভীর সাগরে মাছ ধরার সময় একটি ট্রলারে বজ্রপাত হলে আল-আমিন নামে এক জেলের মৃত্যু হয় এবং আরও চারজন আহত হন।

অন্যদিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে ভবনের ওপর বজ্রপাত হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। এতে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থদের মধ্যে ষষ্ঠ শ্রেণির কারিমা, জান্নাতি, রিয়া মনি, মরিয়ম, সামিরা এবং সপ্তম শ্রেণির ইয়াসমিন ও আমেনা আক্তারসহ আরও কয়েকজন রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির হোসেন জানান, হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানূর আলম বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা এখন শঙ্কামুক্ত।

বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত নুরজামালের পরিবারকে তাৎক্ষনিক ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অসুস্থ শিক্ষার্থীদের সাড়ে ৭ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা এবং শুকনো খাবার দেওয়া হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলে বজ্রমেঘ সক্রিয় থাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ad300