ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বিসিক শিল্প নগরীতে রাতের আঁধারে অবৈধ সিসা উৎপাদনের অভিযোগ!!

  • প্রকাশের সময় : Jul 11, 2026 ইং
বরগুনায় বিসিক শিল্প নগরীতে রাতের আঁধারে অবৈধ সিসা উৎপাদনের অভিযোগ!! ছবির ক্যাপশন: বরগুনায় বিসিক শিল্প নগরীতে রাতের আঁধারে অবৈধ সিসা উৎপাদনের অভিযোগ!!
ad728
পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ:

নিজস্ব প্রতিবেদক: বরগুনা বিসিক শিল্প নগরীতে বৈধ শিল্প প্রতিষ্ঠানের আড়ালে রাতের বেলায় অবৈধভাবে সিসা উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এ কার্যক্রম পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

স্থানীয় সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দিনের বেলায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম চললেও রাতের আঁধারে সেখানে সিসা গলানো ও উৎপাদনের কাজ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ কার্যক্রম থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য আশপাশের পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চললেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর তালতলী–আমতলী সমন্বয়ক আরিফুর রহমান বলেন, “বরগুনায় অবৈধভাবে সিসা গলানোর মতো ভয়াবহ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত। এ ধরনের কার্যক্রম পরিবেশ, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। আমরা আশা করি, সংশ্লিষ্ট প্রশাসন কোনো ধরনের প্রভাব বা আর্থিক লেনদেনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে অভিযান পরিচালনা করবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে সিসা গলানোর সময় নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য বাতাস, মাটি এবং পানিকে দূষিত করতে পারে। দীর্ঘদিন এ দূষণের সংস্পর্শে থাকলে শিশু, বয়স্ক এবং সাধারণ মানুষের নানা জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বিসিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে-

উল্লেখ্য, উক্ত প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলো স্থানীয়দের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা পরবর্তীতে তুলে ধরা হবে, ধন্যবাদ।।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপকূল উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনা: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স

উপকূল উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনা: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স

ad300