ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় আ.লীগ নেতার বিরুদ্ধে বিধবার সম্পত্তি দখলচেষ্টা ও হুমকির অভিযোগ!

  • প্রকাশের সময় : Jul 13, 2026 ইং
বরগুনায় আ.লীগ নেতার বিরুদ্ধে বিধবার সম্পত্তি দখলচেষ্টা ও হুমকির অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনায় আ.লীগ নেতার বিরুদ্ধে বিধবার সম্পত্তি দখলচেষ্টা ও হুমকির অভিযোগ!
ad728
রেজাউল ইসলাম টিটু, বরগুনা থেকে: বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে এক বিধবার বসতভিটার জমি জোরপূর্বক দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দাবি করা শাহানাজ বেগম। গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেতাগী উপজেলার ৬ নম্বর কাজীরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজার এলাকার বাসিন্দা মোসাম্মৎ শাহানাজ বেগম, মরহুম জাহাঙ্গীর আলমের স্ত্রী। লিখিত বক্তব্যে শাহানাজ বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর দুই মেয়ে ও আট বছর বয়সী এক ছেলেকে নিয়ে দোকান ভাড়ার আয়ের ওপর নির্ভর করে তার সংসার চলছে। তিনি অভিযোগ করেন, তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে প্রতিবেশী এবং কাজীরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।
তিনি জানান, তার শ্বশুর মোহাম্মদ গোলাম মোস্তফা ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর সাব-কবলা দলিলের মাধ্যমে আবুল বাশার ইমরানের কাছে ৪০ শতাংশ জমি বিক্রি করেন। দলিল অনুযায়ী নির্ধারিত সীমানার জমি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ক্রেতার দখলে রয়েছে। পরবর্তীতে ওই ক্রেতার কাছ থেকে দেলোয়ার হোসেন মঞ্জু ৬ শতাংশ জমি ক্রয় করলেও নিজ ক্রয়কৃত অংশে না গিয়ে তার দখলীয় মূল্যবান বসতভিটার জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন শাহানাজ বেগম। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ও তার সন্তানদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছেন। এমনকি তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া রাতের আঁধারে তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ময়লা অপসারণের পাইপলাইন কেটে দেওয়া এবং এলাকা ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগের অভিযোগও করেন। এছাড়াও শাহানাজ বেগম বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও জানান, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেলোয়ার হোসেন মঞ্জু জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত কথিত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মঞ্জুর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন শতাধ

আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন শতাধ

ad300