ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

‘বিএনপি ১৫ বছর খাইতে পারে নাই, হেগো নাম দিয়েন’—ওএমএস ডিলারদের উদ্দেশ্যে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল!

  • প্রকাশের সময় : Mar 10, 2026 ইং
‘বিএনপি ১৫ বছর খাইতে পারে নাই, হেগো নাম দিয়েন’—ওএমএস ডিলারদের উদ্দেশ্যে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল! ছবির ক্যাপশন: ওএমএস ডিলারদের উদ্দেশ্যে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল!
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় ওএমএস ডিলারদের উদ্দেশে বিএনপির লোকজনকে অগ্রাধিকার দিতে এবং আগের উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

প্রায় ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি সোমবার ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির ওএমএস ডিলারদের সঙ্গে আলোচনা করছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, নতুন করে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের অনেক ডিলারকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে বিএনপির সমর্থকদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভিডিওতে জালাল উদ্দিন ফকিরকে ডিলারদের উদ্দেশে বলতে শোনা যায়, “বিএনপি ১৫ বছরে খাইতে পারে নাই। যাঁরা ১৫ বছরে খাইতে পারে নাই হেগো নাম দিয়েন। আর যাঁরা খাইছে হেগো কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে দিয়েন।”
এ সময় তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ডিলাররা প্রায় গেছে, বিএনপি ডিলাররা আইছে। কম চুরিমুরি হইরেন, কম খাইয়া লইয়েন ডিলাররা।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জালাল উদ্দিন ফকির। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ছড়িয়ে পড়া ভিডিওটি আসল না। আমি এ ধরনের কোনো কথা বলিনি। প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। একটি ভুয়া আইডি থেকে এটি ছড়ানো হয়েছে।”

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, “ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে জালাল উদ্দিন ফকিরের দলে বর্তমানে কোনো পদ-পদবি নেই। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, তা কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও ২০২৩ সালের ২৭ ডিসেম্বর আমতলী উপজেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার একটি অডিও ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তিনি ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে ওই প্রার্থীর পক্ষে ভোট দিতে উৎসাহিত করেন এবং প্রতিটি ইউনিয়নে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাবের কথা জানান।

এ ঘটনার পর ২০২৪ সালের ৩ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে ২০২৫ সালের ২৪ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে চাঁদার টাকা না পেয়ে জমিতে ঘর নির্মাণের অভিযোগ!

আমতলীতে চাঁদার টাকা না পেয়ে জমিতে ঘর নির্মাণের অভিযোগ!

ad300