ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ১০০ টাকার বিরোধের জেরে খুন

  • প্রকাশের সময় : Mar 30, 2026 ইং
বরগুনায় ১০০ টাকার বিরোধের জেরে খুন ছবির ক্যাপশন: বরগুনায় ১০০ টাকার বিরোধের জেরে খুন
ad728
আমতলীতে তুচ্ছ ঘটনার সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত

বরগুনার আমতলী উপজেলায় ধানের খোসা (কুড়া) কেনার বকেয়া মাত্র একশ টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সজিব আকন (২০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার ১০ দিন পর সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাগাছিয়া গ্রামের আয়নালী আকন প্রতিবেশী সোনা মিয়া প্যাদার কাছ থেকে ৭০০ টাকায় দুই মণ কুড়া ক্রয় করেন। পরে ওই কুড়ার দাম বাবদ অতিরিক্ত একশ টাকা দাবি করলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ৫ মার্চ এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে।

এর জের ধরে গত ২১ মার্চ, ঈদুল ফিতরের দিন সকালে আয়নালী আকনের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সোনা মিয়া প্যাদার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে আয়নালী আকনের বাড়িতে হামলা চালায়। হামলায় আয়নালী আকন, আল আমিন আকন, সজিব আকন ও রোকেয়া বেগমসহ ছয়জন গুরুতর আহত হন।

আহতদের প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব আকনের মৃত্যু হয়। অন্য আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সজিব আকন ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঈদ উপলক্ষে গত ২০ মার্চ তিনি বাড়িতে আসেন।

এ ঘটনায় গত ২২ মার্চ নিহতের বড় ভাই রুহুল আমিন আকন বাদী হয়ে সোনা মিয়া প্যাদাকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৪ মার্চ আটজন আসামি আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

ad300