ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ৮.৭৮ কোটি টাকার সড়ক সংস্কার: এক মাসেই ধসে পড়ল!

  • প্রকাশের সময় : Aug 29, 2026 ইং
আমতলীতে ৮.৭৮ কোটি টাকার সড়ক সংস্কার: এক মাসেই ধসে পড়ল! ছবির ক্যাপশন: আমতলীতে ৮.৭৮ কোটি টাকার সড়ক সংস্কার: এক মাসেই ধসে পড়ল!
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ৮ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা একটি গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ২০০ ফুট অংশ কাজ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে ধসে পড়েছে। আমতলী এ কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তালুকদারহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের কালিবাড়ি এলাকায় এ ধস দেখা দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে সড়কটির সংস্কারকাজ শেষ হয় জুলাইয়ের শুরুতে। রাজশাহীর বারেন্দ্র কনস্ট্রাকশন সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায়। পরে চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান উপ-ঠিকাদার হিসেবে কাজটি করেন ---

আগস্টের প্রথম সপ্তাহে সড়কের একটি অংশ ধসে পড়লেও এখনো স্থায়ী মেরামতের কাজ শুরু হয়নি! স্থানীয়রা বাঁশের খুঁটি ও লাল কাপড় দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানটি ঘিরে রেখেছেন। তবে ঝুঁকি নিয়েই পিকআপ, ট্রাক ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে সড়কের আরও অংশ ধসে পড়ে আমতলী উপজেলা শহরের সঙ্গে চাওড়া ও হলদিয়া ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, কালিবাড়ি খালের প্রবল স্রোতে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ধসের সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ঠিকাদারপক্ষও ধসে পড়া অংশ শিগগিরই মেরামতের আশ্বাস দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার:

আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার:

ad300