ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা: বরগুনায় সংগ্রামের র‍্যালি ও সভা

  • প্রকাশের সময় : Jun 8, 2026 ইং
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা: বরগুনায় সংগ্রামের র‍্যালি ও সভা ছবির ক্যাপশন: জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা প্রতিপাদ্যে বরগুনায় সংগ্রামের র‍্যালি ও আলোচনা সভা
ad728

বরগুনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করেছে উন্নয়ন সংস্থা সংগ্রাম। 

গত সোমবার (৮ জুন) সংগ্রাম কর্তৃক বাস্তবায়নাধীন SMART (Sustainable Microenterprise and Resilient Transformation) Project-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে সংগ্রামের প্রধান কার্যালয়, বরগুনায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে সংস্থার কর্মকর্তা-কর্মচারী, SMART প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
পরে প্রধান কার্যালয়ের হলরুমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বর্তমানে উপকূলীয় জনপদসহ সারা বিশ্বে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এ সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, জলাশয় ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সংগ্রামের সম্মানিত কর্মকর্তা, SMART প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সংগ্রামের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বেরিবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনায় বেরিবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ad300