প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা: বরগুনায় সংগ্রামের র্যালি ও সভা

বরগুনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করেছে উন্নয়ন সংস্থা সংগ্রাম।
গত সোমবার (৮ জুন) সংগ্রাম কর্তৃক বাস্তবায়নাধীন SMART (Sustainable Microenterprise and Resilient Transformation) Project-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে সংগ্রামের প্রধান কার্যালয়, বরগুনায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে সংস্থার কর্মকর্তা-কর্মচারী, SMART প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
পরে প্রধান কার্যালয়ের হলরুমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বর্তমানে উপকূলীয় জনপদসহ সারা বিশ্বে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এ সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, জলাশয় ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সংগ্রামের সম্মানিত কর্মকর্তা, SMART প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সংগ্রামের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন