ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

অ্যাড. মুরাদ খানের সৌজন্যে বরগুনায় অসহায় মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা

  • প্রকাশের সময় : Aug 29, 2026 ইং
অ্যাড. মুরাদ খানের সৌজন্যে বরগুনায় অসহায় মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ছবির ক্যাপশন: অ্যাড. মুরাদ খানের সৌজন্যে বরগুনায় অসহায় মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরগুনার সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বরগুনা পৌর শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘মায়ের দোয়া ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমান শাহীন খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. বাসার মাহমুদ, সাংবাদিক মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা। আয়োজকরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বরগুনার বিভিন্ন এলাকা থেকে আসা হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে তারা চোখের সমস্যায় ভুগছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ad300