ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর অনলাইন সভা

  • প্রকাশের সময় : Aug 15, 2026 ইং
বরগুনায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর অনলাইন সভা ছবির ক্যাপশন: বরগুনায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর অনলাইন সভা
ad728
বরগুনা প্রতিনিধি: অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) ও আইবাস++ (IBAS++) পদ্ধতির মাধ্যমে প্রদান উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। একই সময়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।

উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে প্রদান এবং পুরো কার্যক্রম স্বচ্ছ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
৭০ জন শিক্ষক এ সভায় উপস্থিত ছিলেন এবং বরগুনা জেলায় মোট ২৬৪ জন শিক্ষক এই কল্যাণ ট্রাস্ট থেকে অর্থ পেয়েছেন।

বক্তারা বলেন, EFT ও IBAS++ পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদান সরকারি সেবাকে আরও আধুনিক, জবাবদিহিমূলক ও ভোগান্তিমুক্ত করেছে। এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দ্রুত সময়ের মধ্যে নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় তাঁদের প্রাপ্য অর্থ হাতে পাবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে অবসর সুবিধা বিতরণ সরকারের সেবার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজ

ad300