ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

নৌযান শুমারি ২০২৬: বরগুনায় বর্ণাঢ্য নৌ র‌্যালি, সঠিক তথ্য দেওয়ার আহ্বান

  • প্রকাশের সময় : Aug 19, 2026 ইং
নৌযান শুমারি ২০২৬: বরগুনায় বর্ণাঢ্য নৌ র‌্যালি, সঠিক তথ্য দেওয়ার আহ্বান ছবির ক্যাপশন: নৌযান শুমারি ২০২৬: বরগুনায় বর্ণাঢ্য নৌ র‌্যালি, সঠিক তথ্য দেওয়ার আহ্বান
ad728

অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ নৌযানের সঠিক তথ্য সংগ্রহ ও দেশের নৌযান ব্যবস্থাপনায় একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরির লক্ষ্যে বরগুনায় বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


গত বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বরগুনা নদীবন্দর থেকে র‌্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা পুনরায় নদীবন্দর ঘাটে ফিরে আসেন। পরে লঞ্চযোগে খাকদোন নদী হয়ে বিষখালী নদীর মোহনা পাড়ি দিয়ে পাথরঘাটা উপজেলার বাইনচটকী ফেরিঘাটে পৌঁছান।


সেখানে নৌযান শুমারি-২০২৬ নিয়ে লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পরে নৌ র‌্যালিটি পুনরায় বরগুনা নদীবন্দরে ফিরে আসে।র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা মৎস্য কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বরগুনা নৌবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ও জেলা শুমারি সমন্বয়কারী মোহাম্মদ হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার ও গণনাকারীরা।


জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নৌযান শুমারি কার্যক্রমের আওতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত মূল শুমারির তথ্য সংগ্রহ করা হবে। দেশের নৌযানগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেইজ তৈরিই এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। এতে দেশের নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা পাওয়া যাবে। পাশাপাশি ভবিষ্যতে নৌযান ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট পরিকল্পনা গ্রহণেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরগুনাতেও প্রচার-প্রচারণার মাধ্যমে নৌযান মালিক ও সংশ্লিষ্টদের শুমারিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


জেলা শুমারি সমন্বয়কারী ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নৌযান শুমারি ২০২৬ সফল করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুমারিকর্মীরা নৌযান মালিক ও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সঠিক তথ্য পাওয়া গেলে দেশের নৌযান ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। তিনি আরও বলেন, শুমারিকর্মীদের সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করলে নৌযান শুমারি সফল হবে। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে নবায়নযোগ্য জ্বালানির দাব

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে নবায়নযোগ্য জ্বালানির দাব

ad300