ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বাউফলে Rab ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ও জরিমানা

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
বাউফলে Rab ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ও জরিমানা ছবির ক্যাপশন: বাউফলে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ও জরিমানা
ad728
দেশের বর্তমান প্রেক্ষাপটে ভোজ্য তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পটুয়াখালীর বাউফলে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) বাউফল উপজেলার বগা বন্দর ও ফেরিঘাট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে অবৈধ মজুদ ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে একাধিক প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, বাজারে যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোজ্য তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে। একইসঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, অবৈধ মজুতদার ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সচেতন নাগরিকদেরও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬’

বরগুনায় ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬’

ad300