ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় হামের প্রাদুর্ভাব: জেলা চেয়ারম্যানের সদর হাসপাতাল পরিদর্শন

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
বরগুনায় হামের প্রাদুর্ভাব: জেলা চেয়ারম্যানের সদর হাসপাতাল পরিদর্শন ছবির ক্যাপশন: বরগুনাকে হামের হটস্পট ঘোষণা করার পর বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে নবনিযুক্ত বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বরগুনা সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শন করেন। তিনি টিকাদান কার্যক্রম ও আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেন
ad728

বরগুনায় হামের প্রাদুর্ভাব প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চলমান টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম তিন দিনে ৭ হাজার ৮৭৭ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বরগুনা সদর উপজেলা ও পৌরসভা এলাকায় মোট ২৫৬টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালেও টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, বরগুনাকে হামের হটস্পট ঘোষণা করার পর বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে নবনিযুক্ত বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বরগুনা সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শন করেন। তিনি টিকাদান কার্যক্রম ও আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে বলেন, “স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন।” তিনি আরও জানান, এই সংকটময় সময়ে জেলা পরিষদের তহবিল থেকে প্রান্তিক রোগীদের সহায়তা প্রদান করা হবে।

বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ জানান, আগামী ২১ দিনব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে ৫ মে পর্যন্ত। এতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ২৭ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ৫ মে থেকে পর্যায়ক্রমে বরগুনা জেলার বাকি চারটি উপজেলায়ও টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্য বিভাগের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
তালতলীতে পুবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইন উ

তালতলীতে পুবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইন উ

ad300