ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

নিখোঁজ জেলেদের উদ্ধারে চিফ হুইপের নির্দেশনা: অভিযান জোরদার

  • প্রকাশের সময় : Aug 26, 2026 ইং
নিখোঁজ জেলেদের উদ্ধারে চিফ হুইপের নির্দেশনা: অভিযান জোরদার ছবির ক্যাপশন: নিখোঁজ জেলেদের উদ্ধারে চিফ হুইপের নির্দেশনা: অভিযান জোরদার
ad728

বিশেষ প্রতিবেদন: বঙ্গোপসাগরে বরগুনার মাছ ধরার ট্রলার "এফবি বরকত" ডুবে নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি: তিনি জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে উদ্ধার অভিযান জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি নিজেও বিষয়টি তদারকি করছেন ---

গতকাল রাতে বরগুনার সাংবাদিকদের দেওয়া এক ভিডিও বার্তায় জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় ১৩ জেলের মধ্যে আটজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি চার জেলেকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। এর আগে গত সোমবার বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ এফবি বরকত ট্রলারটি ডুবে যায়। আটজন জেলে সাঁতরে অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ হন। পরবর্তী দিন মঙ্গলবার বিকেলে উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রলারের কাছ থেকে "সাইকুল মীর" নামে এক জেলের মরদেহ উদ্ধার করে। তিনি পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা। উদ্ধারকারী দল জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ট্রলারের ভেতরে তল্লাশি চালানো পুরোপুরি সম্ভব হয়নি। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে ডুবুরি দিয়ে ট্রলারের ভেতরে অনুসন্ধান চালানো হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিখোঁজ জেলেদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে অসহায় জেলেদের পাশে তিনি সবসময় থাকবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করবেন। একই সঙ্গে নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বেড়িবাঁধ উন্নয়নে সমন্বয়হীনতা: ছয় বছরেও পাকা হয়নি ক্ষ

বরগুনায় বেড়িবাঁধ উন্নয়নে সমন্বয়হীনতা: ছয় বছরেও পাকা হয়নি ক্ষ

ad300