ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : Jun 7, 2026 ইং
বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন: বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ
ad728
বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের খবরে বরগুনায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

গত রবিবার (৭ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়ন-কে মনোনীত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা এবং সাধারণ সম্পাদক জুয়েল। বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও কার্যকর হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা যুবদল, উপজেলা যুবদল ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ৮৫ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ বড় ছেলের বিরুদ

বরগুনায় ৮৫ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ বড় ছেলের বিরুদ

ad300