ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বামনায় পানিতে ডুবে এক নারীর মৃত্যু:

  • প্রকাশের সময় : Jun 29, 2026 ইং
বামনায় পানিতে ডুবে এক নারীর মৃত্যু: ছবির ক্যাপশন: পানিতে ডুবে এক নারীর মৃত্যু:
ad728
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা ১ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে তহমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার (২৮ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তহমিনা বেগম উত্তর ডৌয়াতলা এলাকার বাসিন্দা এবং নুরুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজন বাড়িতে বসবাস করতেন। রোববার দুপুরে খাবার শেষে তারা এক প্রতিবেশীর বাড়িতে যান। পরে তহমিনা বেগম বাড়িতে ফিরে হাঁসকে খাবার দিতে যান। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ঘরের পাশের পুকুরে পড়ে যান বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
এদিকে, স্বামী নুরুল হক বাড়িতে ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ঘটনাটি কেউ তাৎক্ষণিকভাবে টের না পাওয়ায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে পানিতে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়। তহমিনা বেগমের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বামনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৩ বছরের শিশুর মৃত্য

বামনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৩ বছরের শিশুর মৃত্য

ad300