ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ!

  • প্রকাশের সময় : Apr 22, 2026 ইং
তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ! ছবির ক্যাপশন: তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ!
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়নের ছয়জন ইউপি সদস্য তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কড়াইবাড়িয়া ইউনিয়নে নিবন্ধিত জেলে সংখ্যা ৭৬৫ জন। তবে অতিরিক্ত ৭১ জনের একটি তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়। সরকার জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয়। সেই হিসেবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রতি জেলের জন্য মোট ৮০ কেজি করে চাল নির্ধারণ করা হয়।

এ হিসেবে ৮৩৬ জন জেলের নামে মোট ৬৬ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল উত্তোলন করা হয়। ইউপি সদস্যদের দাবি, প্রকৃত ৭৬৫ জন জেলের মধ্যে ৬১ দশমিক ২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হলেও অবশিষ্ট ৫ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল ৭১ জন ভুয়া জেলের নামে আত্মসাৎ করা হয়েছে।

বুধবার ইউপি সদস্য মো. রেদওয়ান সর্দার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ হাওলাদার, মনির গাজী এবং সংরক্ষিত নারী সদস্য মাহামুদা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

ইউপি সদস্য মো. রেদওয়ান সর্দার বলেন, “নিবন্ধিত জেলেদের বরাদ্দকৃত চাল থেকে ভুয়া তালিকা দেখিয়ে চাল আত্মসাৎ করা হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

তবে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, “৮৩৬ জন জেলের তালিকা অনুযায়ী চাল উত্তোলন ও বিতরণ করা হয়েছে। আমার মানহানি করতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত সিপিপি টিম লিডার ও সাবেক ইউপি সদস

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত সিপিপি টিম লিডার ও সাবেক ইউপি সদস

ad300