ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : Apr 24, 2026 ইং
তালতলীতে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: তালতলীতে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে করাইবাড়িয়া বাজারে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়নের কয়েকশত মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, করাইবাড়িয়া ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৬৫ জন। সরকার জাটকা আহরণে বিরত থাকা জেলেদের সহায়তায় প্রতি জেলেকে মাসে ৪০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেয়। সে হিসেবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুই মাসের জন্য প্রত্যেক জেলের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ হয়।

অভিযোগ রয়েছে, নিবন্ধিত ৭৬৫ জন জেলের তালিকার বাইরে আরও ৭১ জনের নামে অতিরিক্ত তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে ৮৩৬ জন জেলের নামে মোট ৬৬ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল উত্তোলন করা হলেও ৭৬৫ জন জেলের মধ্যে ৬১ দশমিক ২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। অবশিষ্ট ৭১ জনের নামে বরাদ্দকৃত ৫ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ ওঠে।

এ ঘটনায় গত বুধবার করাইবাড়িয়া ইউনিয়নের ছয় ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য পিযুষ কান্তি হাওলাদার। বক্তব্য দেন ইউপি সদস্য রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পুলুকেশ চন্দ্র মজুমদার ও ফয়সাল হাওলাদারসহ অন্যরা।

বক্তারা বলেন, “সরকার জেলেদের জন্য যে চাল দিয়েছে, তা আত্মসাৎ করা হলে প্রকৃত জেলেরা বঞ্চিত হন। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু বলেন, “নিবন্ধিত সব জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এখানে আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতেই মানববন্ধন করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রে

বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রে

ad300