ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় নিষিদ্ধ লীগের শোক রেলির পর পৃথক অভিযানে আ.লীগ ও সহযোগী ৫ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : Aug 4, 2026 ইং
পাথরঘাটায় নিষিদ্ধ লীগের শোক রেলির পর পৃথক অভিযানে আ.লীগ ও সহযোগী ৫ নেতা গ্রেফতার ছবির ক্যাপশন: পাথরঘাটায় নিষিদ্ধ লীগের শোকর‌্যালির পর পৃথক অভিযানে আ.লীগ ও সহযোগী ৫ নেতা গ্রেফতার
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হওয়ার একদিন পর পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পাথরঘাটায় ছাত্রলীগের এটিই প্রথম প্রকাশ্য কর্মসূচি। গত পরশুদিন পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার মহাসড়ক থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে কালমেঘা এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ সুজনের নেতৃত্বে প্রায় ৪০ জন নেতাকর্মী অংশ নেন। নিষিদ্ধ সংগঠনের নেতা আহমেদ সুজন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের শোকের মাস উপলক্ষে এবং ছাত্রলীগের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শোক র‌্যালির আয়োজন করা হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলেও তিনি দাবি করেন!!

এদিকে, এ ধরনের কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, আওয়ামী লীগের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পাথরঘাটায় করতে দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান। অন্যদিকে, আজ ৪ আগস্ট মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত পাথরঘাটা পৌরসভা ও কালমেঘা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে পাথরঘাটা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—বরগুনা জেলা কৃষক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ (৪৫), কালমেঘা ইউনিয়ন তরুণ প্রজন্ম লীগের সাবেক সভাপতি ও পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাসেল মিয়া (৩২), পাথরঘাটা উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার (৬০), পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজন আকন (৩৩) এবং পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের কর্মী সবুজ আকন (২০)। পুলিশ জানায়, সবুজ আকনকে বরগুনায় জুলাই স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। অপর চারজনকে পাথরঘাটা থানায় দায়ের করা পৃথক একটি মামলায় গ্রেফতার করা হয়।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “চারজনকে পাথরঘাটার একটি মামলায় এবং একজনকে বরগুনার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাদের পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত পাঁচ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

একদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য শোক র‌্যালি, অন্যদিকে পরদিন পুলিশের ধারাবাহিক অভিযানে পাঁচ নেতাকর্মীর গ্রেফতার —

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় প্রতারক চক্রের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্

পাথরঘাটায় প্রতারক চক্রের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্

ad300