ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার!

  • প্রকাশের সময় : Aug 7, 2026 ইং
বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার! ছবির ক্যাপশন: বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার!
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বরগুনা সদর থানার দক্ষিণ লাকুড়তলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) অসীম বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দক্ষিণ লাকুড়তলা ৩ নম্বর ওয়ার্ডে আব্বাস উদ্দিন তালুকদারের চায়ের দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, চরকগাছিয়া-গাবতলা এলাকার বাসিন্দা মো. সাকিব কাজী (২০) এবং মো. জাকারিয়া হাওলাদার (২০)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে -
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স