ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা জেলার স্টেডিয়ামের উন্নয়নে প্রায় ২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন:

  • প্রকাশের সময় : Aug 4, 2026 ইং
বরগুনা জেলার স্টেডিয়ামের উন্নয়নে প্রায় ২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন: ছবির ক্যাপশন: বরগুনা জেলার স্টেডিয়ামের উন্নয়নে প্রায় ২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন:
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের প্রস্তাবের ভিত্তিতে 'বরগুনা জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়নসহ ডরমিটরি ভবন নির্মাণ' শীর্ষক প্রকল্পে ২৪ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। এ খবরে বরগুনার ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রকল্পের আওতায় জেলা স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি খেলোয়াড়দের জন্য একটি ডরমিটরি ভবন নির্মাণ করা হবে। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়দের আবাসনের সুবিধা নিশ্চিত হবে এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতাও বাড়বে। ক্রীড়া সংগঠকদের মতে, দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর হয়ে জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে প্রকল্পটি অনুমোদন হওয়ায় বরগুনাবাসীর পক্ষ থেকে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণির প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্পের কাজ শুরু ও নির্ধারিত সময়ে সম্পন্ন হলে বরগুনার ক্রীড়া অবকাঠামো আরও সমৃদ্ধ হবে এবং তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি পাবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিভাগীয় ক্রিকেটে বরিশালের জার্সিতে মাঠে বরগুনার আমতলীর তামান

বিভাগীয় ক্রিকেটে বরিশালের জার্সিতে মাঠে বরগুনার আমতলীর তামান

ad300