ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বিভাগীয় ক্রিকেটে বরিশালের জার্সিতে মাঠে বরগুনার আমতলীর তামান্না

  • প্রকাশের সময় : Jul 24, 2026 ইং
বিভাগীয় ক্রিকেটে বরিশালের জার্সিতে মাঠে বরগুনার আমতলীর তামান্না ছবির ক্যাপশন: বিভাগীয় ক্রিকেটে বরিশালের জার্সিতে মাঠে বরগুনার আমতলীর তামান্না
ad728
আমতলী প্রতিনিধি (SPORTS NEWS): জাতীয় পর্যায়ের ক্রিকেটে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে মাঠে নেমেছেন বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামান্না। ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজশাহী বিভাগ একাদশের বিপক্ষে ম্যাচে বরিশাল বিভাগের হয়ে খেলছেন তিনি।

তামান্না আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে। "নতুন কুড়ি-২০২৬" ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বাছাই হয়ে তিনি বরগুনা জেলার প্রতিনিধিত্ব করে বরিশাল বিভাগ একাদশে জায়গা করে নেন। জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়ায় তিনি এখন জেলার ক্রীড়াঙ্গনের গর্ব। দেশের অন্যতম প্রধান ক্রিকেট ভেন্যু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামার মাধ্যমে তামান্না শুধু তার বিদ্যালয়ের নয়, বরং আমতলী উপজেলা ও পুরো বরগুনা জেলার প্রতিনিধিত্ব করছেন। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী রাহাত তালুকদার, লিমনসহ অনেকে বলেন, "তামান্না জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে সে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে—এমনটাই আমাদের প্রত্যাশা।" কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, "আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না বরিশাল বিভাগের জার্সিতে জাতীয় পর্যায়ের ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। তার এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশা করি।" তামান্নার এই সাফল্যে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন আমতলীর ক্রীড়াপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, ধারাবাহিক পরিশ্রম ও মেধার মাধ্যমে একদিন জাতীয় দলের জার্সিতেও নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই উদীয়মান নারী ক্রিকেটার।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত নির্মাণকাজ: চরম দুর্ভোগে যাত

বরগুনা আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত নির্মাণকাজ: চরম দুর্ভোগে যাত

ad300