ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় দাদনের টাকা নিয়ে মতি মুসল্লির রহস্যজনক মৃত্যু!

  • প্রকাশের সময় : Sep 5, 2026 ইং
বরগুনায় দাদনের টাকা নিয়ে মতি মুসল্লির রহস্যজনক মৃত্যু! ছবির ক্যাপশন: বরগুনায় দাদনের পাওনা টাকাকে কেন্দ্র করে মতি মুসল্লির রহস্যজনক মৃত্যু
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের বাসুকী গ্রামে মো. মতি মুসল্লি (৫৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কেতাব আলী মুসল্লির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মতি মুসল্লি ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলী সাজি পাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে বাচ্চু মাঝির ফিশিং ট্রলারে মাছ ধরার জন্য ১৫ হাজার টাকা দাদন (অগ্রিম) নিয়েছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি সাগরে মাছ ধরতে যেতে রাজি হননি। এর জের ধরে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬)-  রাত আনুমানিক ৯টার দিকে বাচ্চু মাঝি পাওনা টাকা ফেরত চাইতে মতি মুসল্লির বাড়িতে আসেন। একপর্যায়ে এগিয়ে দেওয়ার কথা বলে বাচ্চু মাঝি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর মতি মুসল্লি রাতে আর বাড়ি ফেরেননি।
পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা কালভার্ট সংলগ্ন রাস্তার পাশে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়!

হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই বাচ্চু মাঝি পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে মতি মুসল্লির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় হামের প্রাদুর্ভাব: জেলা চেয়ারম্যানের সদর হাসপাতাল পর

বরগুনায় হামের প্রাদুর্ভাব: জেলা চেয়ারম্যানের সদর হাসপাতাল পর

ad300