ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ২৯৩ পদের বিপরীতে চিকিৎসক মাত্র ৭৭: কর্মস্থলে নেই ১৪ জন!

  • প্রকাশের সময় : Sep 7, 2026 ইং
বরগুনায় ২৯৩ পদের বিপরীতে চিকিৎসক মাত্র ৭৭: কর্মস্থলে নেই ১৪ জন! ছবির ক্যাপশন: বরগুনায় সরকারি হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট ও কর্মস্থলে অনুপস্থিতি
ad728
বরগুনা প্রতিনিধি: তীব্র চিকিৎসক সংকট ও চিকিৎসকদের অননুমোদিত অনুপস্থিতির কারণে বরগুনার সরকারি স্বাস্থ্যসেবা চরম অচলাবস্থায় পড়েছে। নতুন চিকিৎসকদের পদায়ন করা হলেও তদবির ও প্রভাব খাটিয়ে তারা সুবিধাজনক স্থানে বদলি হয়ে যান। ফলে বারবার আন্দোলন করেও উপকূলীয় এই জেলার স্বাস্থ্যসেবায় কোনো উন্নতি হচ্ছে না। পরিসংখ্যান বলছে, বরগুনার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকের মোট ২৯৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৭৭ জন। ২১৬টি পদই শূন্য, যা বর্তমান কর্মরত সংখ্যার প্রায় তিনগুণ। এর ওপর অন্তত ১৪ জন চিকিৎসক কোনো প্রকার অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন। নানা অজুহাত দেখিয়ে অনুপস্থিত যারা-
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. মাশফিকুর রহমান ২০২২ সালের জুলাই থেকে অনুপস্থিত। ওটি সুবিধা না থাকা ও পারিবারিক অজুহাতে পরে তিনি পদত্যাগপত্র পাঠান। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উৎপল নাগ ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে কর্মস্থলে ফিরছেন না। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. মোজাম্মেল ঢাকার বাইরে চাকরি করতে অনিচ্ছা জানিয়ে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন।

অনুমোদন ছাড়া কর্মস্থলে গরহাজির থাকায় বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন
 - বেতাগী উপজেলার ডা. সিগমা ওয়ালিদ ও প্যাথলজিস্ট ডা. শায়ন্তা ঘোষ
 - বামনা উপজেলার ডা. এস এম সাদিকুর রহমান
 - আমতলী উপজেলার ডা. ফাইজুর রহমান
 - পাথরঘাটা উপজেলার ডা. মো. রুবাইয়াত আলী
এ ছাড়া বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, বদলিকৃত সহকারী সার্জন ডা. মো. মেহেদী হাসান ও ডা. গোলাম আহমেদ ফাহিমের বিরুদ্ধে নোটিশ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার অভিযোগ, শক্তিশালী একটি সিন্ডিকেটের প্রভাবে চিকিৎসকরা নিয়ম ভাঙার সাহস পাচ্ছেন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, "পদায়নের পর অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।"

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
গ্রাম আদালতের সেবা নিতে বেতাগীতে সচেতনতামূলক আলোচনা সভা

গ্রাম আদালতের সেবা নিতে বেতাগীতে সচেতনতামূলক আলোচনা সভা

ad300