ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, নারী আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

  • প্রকাশের সময় : Jun 20, 2026 ইং
আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, নারী আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি ছবির ক্যাপশন: আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, নারী আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি
ad728
আমতলী প্রতিনিধি (মোঃরাসেল): বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আছমা আক্তার (৩৫) পূর্বচিলা গ্রামের আবজাল খানের স্ত্রী। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বচিলা গ্রামের অলিল প্যাদার ছেলে রিপন প্যাদার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ বজলু মাতুব্বরের মেয়ে তনিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। আছমা আক্তারের মেয়ে জুলেখা ও তনিমা স্কুলজীবন থেকে ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় জুলেখার তনিমার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

এ নিয়ে রিপন প্যাদার ভাই স্বপন প্যাদা জুলেখার বাবা আবজাল খানের বাড়িতে গিয়ে জুলেখাকে তনিমার বাড়িতে যাতায়াত করতে নিষেধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রিপন প্যাদা, তার বাবা মোহাম্মদ অলিল প্যাদা ও পরিবারের অন্য সদস্যরা আবজাল খান ও তার মেয়েকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

আবজাল খানের স্ত্রী আছমা আক্তার তার স্বামী ও মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন রিপন প্যাদা ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় লোকজন আহত আছমা আক্তারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত স্বপন প্যাদা মারধরের ঘটনার কথা স্বীকার করে বলেন, প্রথমে আমাকে মারধর করা হয়েছে। এরপর আমরা পাল্টা মারধর করেছি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মুহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলী উপজেলা ও পৌর প্রশাসনের বিরুদ্ধে ফেসবুক লাইভে অভিযোগ ও

আমতলী উপজেলা ও পৌর প্রশাসনের বিরুদ্ধে ফেসবুক লাইভে অভিযোগ ও

ad300