ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ৫০০ টাকার বিরোধে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : Apr 26, 2026 ইং
আমতলীতে ৫০০ টাকার বিরোধে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: আমতলীতে ৫০০ টাকার বিরোধে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রিপন খলিফা, এলাচ খলিফা, মোসা. মনিকা খলিফা ও মোসা. নুরজাহান বেগম। তারা সবাই আমতলী উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল দুপুর থেকে ২৬ এপ্রিল ভোর রাত পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময় নজরদারির পর পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্তরা একই এলাকার প্রতিবেশী। এক হাজার টাকা ধার নেওয়া এবং বাকি ৫০০ টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার ঝগড়া-বিবাদের ঘটনাও ঘটে।

গত ২১ এপ্রিল দুপুরে ভুক্তভোগী পক্ষের লোকজন গরু চরাতে পাশের একটি জমিতে গেলে পুনরায় টাকা-পয়সা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রতিপক্ষকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল রাতে গুরুতর আহত একজন মারা যান। এ ঘটনায় আহত ব্যক্তির পক্ষ থেকে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে র‍্যাব সবসময় তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুশ্চিন্তায় বরগুনার তরমুজ চাষিরা, পরিবহন সংকটে বাজারজাতকরণে

দুশ্চিন্তায় বরগুনার তরমুজ চাষিরা, পরিবহন সংকটে বাজারজাতকরণে

ad300