ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

আমতলীর কাঁচা সড়কে অহরহ মহিষ চড়ানোয় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ!

  • প্রকাশের সময় : Aug 2, 2026 ইং
আমতলীর কাঁচা সড়কে অহরহ মহিষ চড়ানোয় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ! ছবির ক্যাপশন: আমতলীর কাঁচা সড়কে অহরহ মহিষ চড়ানোয় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী ও তালতলীর বিভিন্ন গ্রামীণ কাঁচা সড়কে দীর্ঘদিন ধরে মহিষ বেঁধে রাখায় সড়কগুলো কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, কৃষক, রোগী, কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। সরেজমিনে দেখা যায়- চাওড়া, হলদিয়া, আঠারোগাছিয়া, গুলিশাখালী, আমতলী সদর এবং তালতলীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা সড়কে নিয়মিত মহিষ বেঁধে রাখা হচ্ছে। মহিষের মল-মূত্র ও বৃষ্টির পানিতে সড়কে কাদা ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সরকারি অর্থে নির্মিত সড়ক ব্যক্তিগত কাজে ব্যবহার বন্ধ করে দ্রুত দখলমুক্ত করতে হবে। এ বিষয়ে এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সড়কগুলো চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার:

আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার:

ad300