ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে ভুয়া চিকিৎসা ছাড়পত্রে জামিনের চেষ্টা: হাসপাতালের স্টাফসহ ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : Jul 3, 2026 ইং
আমতলীতে ভুয়া চিকিৎসা ছাড়পত্রে জামিনের চেষ্টা: হাসপাতালের স্টাফসহ ৩ জনের কারাদণ্ড ছবির ক্যাপশন: আমতলীতে ভুয়া চিকিৎসা ছাড়পত্রে জামিনের চেষ্টা: হাসপাতালের স্টাফসহ ৩ জনের কারাদণ্ড
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে আদালতে ভুয়া চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র দাখিল করে জামিন নেওয়ার চেষ্টার ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্টাফসহ তিনজনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার (১ জুলাই) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, জি.আর. ৪/২০২৬ (তাল) নম্বর মামলার ১ নম্বর আসামি মো. হারুন খান আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন। জামিন আবেদনের সঙ্গে তিনি দাবি করেন, ঘটনার আগের দিন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে তিন দিন চিকিৎসা নিয়েছেন। দাবির সমর্থনে তিনি একটি চিকিৎসা ছাড়পত্র আদালতে দাখিল করেন। তবে ছাড়পত্রটির সত্যতা নিয়ে আদালতের সন্দেহ হলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রেজিস্টার তলব করা হয়। রেজিস্টার পর্যালোচনায় ক্রমিক নম্বরে অসঙ্গতি ধরা পড়ে।

পরে আদালত হারুন খান ও তার স্ত্রী তাসলিমাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তাসলিমা স্বীকার করেন, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি অ্যাটেনডেন্ট নজরুল ইসলাম পহলান এবং একই প্রতিষ্ঠানের অবৈতনিক সহকারী মো. নূরুল হকের কাছ থেকে টাকার বিনিময়ে ওই চিকিৎসা ছাড়পত্র সংগ্রহ করা হয়েছিল। এরপর আদালত নজরুল ইসলাম পহলান ও মো. নূরুল হককে তলব করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, হারুন খানের নামে আদালতে দাখিল করা চিকিৎসা ছাড়পত্রটি ভুয়া এবং জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। ঘটনার পর আদালত তাৎক্ষণিকভাবে সামারি ট্রায়াল পরিচালনা করে তাসলিমা, নজরুল ইসলাম পহলান ও মো. নূরুল হককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর সিদ্দিক আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, আদালতের এ ধরনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ ভুয়া কাগজপত্র তৈরি ও আদালতে দাখিলের মতো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে চাঁদার টাকা না পেয়ে জমিতে ঘর নির্মাণের অভিযোগ!

আমতলীতে চাঁদার টাকা না পেয়ে জমিতে ঘর নির্মাণের অভিযোগ!

ad300