ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় এডহক কমিটির সভাপতির সনদ নিয়ে নানা প্রশ্ন!

  • প্রকাশের সময় : Aug 22, 2026 ইং
পাথরঘাটায় এডহক কমিটির সভাপতির সনদ নিয়ে নানা প্রশ্ন! ছবির ক্যাপশন: পাথরঘাটায় এডহক কমিটির সভাপতির সনদ নিয়ে নানা প্রশ্ন!
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার হাঁড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ছগির আলমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষা বোর্ডে জমা দেওয়া তার স্নাতক সনদ যাচাই করে একই সনদে মো. আবুল কালাম আজাদ নামে অন্য এক ব্যক্তির শিক্ষাগত তথ্য পাওয়া গেছে বলে অনুসন্ধানে জানা গেছে। ২০১৫ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও জিপিএ ২.৯৪ উল্লেখ থাকা ওই সনদে ছগির আলমের নাম থাকলেও বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী সেটি আবুল কালাম আজাদের শিক্ষাগত রেকর্ডের সঙ্গে মিলে যায়। অন্যদিকে পাথরঘাটা ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়নে ছগির আলমের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান উল্লেখ রয়েছে। গত ৩০ জুলাই বরিশাল শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যের এডহক কমিটি অনুমোদন করে এবং ছগির আলমকে সভাপতি মনোনীত করা হয়। নীতিমালা অনুযায়ী এ পদে ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। ফলে সনদ যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মিত্র জানান, ইউএনও কার্যালয়ের মাধ্যমে সভাপতির জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল; প্রার্থীদের সনদ যাচাই করা তার দায়িত্বের মধ্যে ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগের বিষয়ে ছগির আলমের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

ad300