ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

পাথরঘাটায় নারী দিবসে সচেতনতামূলক আয়োজন

  • প্রকাশের সময় : Mar 9, 2026 ইং
পাথরঘাটায় নারী দিবসে সচেতনতামূলক আয়োজন ছবির ক্যাপশন:
ad728

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে পাথরঘাটা উপজেলায় “নারীর কণ্ঠ, ন্যায়ের ডাক” শীর্ষক একটি সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নারীর নেতৃত্ব, নিরাপত্তা, ন্যায়বিচার ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন এর বাস্তবায়নে “স্পেস টু লিড” প্রকল্পের আওতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাধ্যমে কিশোরী ও তরুণীদের নেতৃত্ব বিকাশ, অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিফাত বিন সাদেক। ইয়ুথ ফর চেঞ্জের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাদিয়া আফরিন হেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুসন্ধানী সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সম্মান, বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে। নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য মাঠপর্যায়ে বাস্তবায়ন ও দৃশ্যমান করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে তেতুলবাড়ীয়া খাল খনন কাজের উদ্বোধন

বেতাগীতে তেতুলবাড়ীয়া খাল খনন কাজের উদ্বোধন

ad300