ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে নিষিদ্ধ সংগঠনের শোক র‍্যালি!

  • প্রকাশের সময় : Aug 10, 2026 ইং
আমতলীতে নিষিদ্ধ সংগঠনের শোক র‍্যালি! ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে শোক র‍্যালি করার অভিযোগ উঠেছে।
ad728

মহিবউল্লাহ কিরন, আমতলী থেকে: বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে শোক র‍্যালি করার অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ র‍্যালি করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ছাত্রলীগের দাবি অনুযায়ী, সকাল ৯টার দিকে আমতলীর চুনাখালী এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে প্রায় ৫০ জন নেতাকর্মী নিয়ে শোক র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালির ভিডিও সোমবার বিকেল ৩টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের কয়েকজনকে মুখে কালো মাস্ক পরা অবস্থায় দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নির্দেশনায় আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে।


ইসফাক আহমেদ ত্বোহা বলেন, “১৯৭৫ সালে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। সেই শোককে শক্তিতে পরিণত করে আমরা এক দিন আগে ঘোষণা দিয়ে শোক র‍্যালির কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি।” তবে র‍্যালির স্থান ও অংশগ্রহণকারীদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে ভিন্ন সতর্ক অবস্থান জানানো হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির স্থান সুনির্দিষ্ট নয়। পুলিশ সজাগ রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধ

বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধ

ad300