ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় আরডিএফ-এ "সবুজ ব্যবসা উন্নয়ন" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Aug 18, 2026 ইং
বরগুনায় আরডিএফ-এ "সবুজ ব্যবসা উন্নয়ন" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় আরডিএফ-এ "সবুজ ব্যবসা উন্নয়ন" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশবান্ধব ব্যবসার প্রসার এবং টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরগুনায় ‘সবুজ ব্যবসা উন্নয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বরগুনা আরডিএফ ট্রেনিং সেন্টারে স্থানীয় সরকার বিভাগের ‘লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক)’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বরগুনা সদর, পাথরঘাটা ও তালতলী উপজেলার প্রকল্পভুক্ত ১২টি ইউনিয়নের ৩৬ জন সমবায় লিডার এবং সংশ্লিষ্ট ইউনিয়নের কমিউনিটি ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর (সিএমএফ) অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এএসএম কাসেম। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন লজিক প্রকল্পের বরগুনা জেলা জলবায়ু পরিবর্তন সমন্বয়কারী (ডিসিসিসি) কাজী জাওয়াদ হোসেন। কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) অনিমেষ বালা, বিসিক শিল্পনগরী বরগুনার উপ-ব্যবস্থাপক কাজী তোফাজ্জল হক এবং যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক মো. জাকির হোসেন। আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব ব্যবসার প্রসার, স্থানীয় পর্যায়ে সবুজ অর্থনীতির সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশের ক্ষতি কমানোর পাশাপাশি আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলা বরগুনার মানুষের জীবন ও জীবিকা ক্রমেই নানা ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সবুজ ব্যবসার ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, বরগুনা সদর, পাথরঘাটা ও তালতলী উপজেলায় ২০১৭ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক)’ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় বরগুনার নিহত ১ ও আহত ৫

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় বরগুনার নিহত ১ ও আহত ৫

ad300