ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় সাপ্তাহিক গণশুনানি ও অসহায় মানুষের পাশে মানবিক জেলা প্রশাসন

  • প্রকাশের সময় : Aug 24, 2026 ইং
বরগুনায় সাপ্তাহিক গণশুনানি ও অসহায় মানুষের পাশে মানবিক জেলা প্রশাসন ছবির ক্যাপশন: ছবিতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসকের পক্ষে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (NDC ) মো. সাইফুল ইসলাম।
ad728
বিশেষ প্রতিবেদন: জনসেবাকে আরও সহজ, মানবিক ও জনবান্ধব করতে বরগুনা জেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগে সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। নানা অভিযোগ-সমস্যা নিয়ে আসা মানুষের কথা সরাসরি শোনা থেকে শুরু করে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো—বিভিন্ন স্কুল, কলেজ ও বিদ্যালয় থেকে শুরু করে উন্নয়ন ও জনসচেতনতা মূলক মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে বরগুনা জেলা প্রশাসনের জনকল্যাণমুখী ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বমহলে। গত সোমবার (২৪ আগস্ট ২০২৬) বরগুনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে এ খাদ্যসামগ্রী তুলে দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (NDC ) মো. সাইফুল ইসলাম। এ সময় সহায়তা পাওয়া মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায় ---

খাদ্যসামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা বরগুনার বর্তমান জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন। এর আগে গত বুধবার (১৯ আগস্ট ২০২৬) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিয়মিত সাপ্তাহিক গণশুনানি। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ তাদের অভিযোগ, সমস্যা, আবেদন ও পরামর্শ নিয়ে গণশুনানিতে উপস্থিত হন। News link 👇 (গণশুনানির টেবিলেই চিকিৎসা সেবা: বরগুনায় ডিসির ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ)

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এতে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ আরও কার্যকর হয়েছে বলে মনে করছেন সেবাপ্রার্থীরা। গণশুনানিকে আরও সেবাবান্ধব ও বাস্তবমুখী করার উদ্যোগ হিসেবে জেলা প্রশাসকের আহ্বানে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা নিতে আসা প্রায় শতাধিক মানুষের শারীরিক সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তিনি প্রয়োজন অনুযায়ী চিকিৎসাপত্র ও চিকিৎসা-পরামর্শ দেন। গণশুনানির পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং নগদ অর্থ প্রদান করা হয়।

শুধু অভিযোগ শোনা বা চিকিৎসা পরামর্শ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এ উদ্যোগ গুলি। প্রয়োজনিয়তা বিবেচনায় রেখে কয়েকজন সেবাপ্রার্থীর মধ্যে নগদ আর্থিক সহায়তা ও শুকনা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও অন্যান্য সহায়তাও দেওয়া হয়। জেলা প্রশাসনের এমন উদ্যোগে গণশুনানি এখন শুধু অভিযোগ জানানোর একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম নয়; বরং সাধারণ মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে সহযোগিতা ও সমাধানের একটি কার্যকর মাধ্যম হিসেবে দৃশ্যমান হচ্ছে। স্থানীয় সেবাপ্রার্থীদের মতে, একজন জেলা প্রশাসকের দায়িত্ব কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়—দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াও জনকল্যাণমূলক প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। সেই দৃষ্টিকোণ থেকে বরগুনা জেলা প্রশাসনের সাম্প্রতিক কার্যক্রম ইতিবাচক ও প্রশংসনীয় দৃষ্টান্ত তৈরি করছে।

প্রতি সপ্তাহের বুধবার নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের কথা শোনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা দেওয়ার এ ধারাবাহিকতা বরগুনায় জনবান্ধব প্রশাসনের প্রত্যাশাকে আরও শক্তিশালী করছে। আগামী বুধবারও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রশাসন ও জনগণের মধ্যকার দূরত্ব আরও কমবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরগুনায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ad300