ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jul 14, 2026 ইং
বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার, সাইক্লোন শেল্টারগুলো ব্যবহারের উপযোগী রাখা এবং ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.এস.এম. কাসেম।

সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার রুহুল আমীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু, কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।

সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলার সব সাইক্লোন শেল্টার আগেভাগেই প্রস্তুত রাখতে হবে। যেসব আশ্রয়কেন্দ্র মেরামতের প্রয়োজন রয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের পাশাপাশি আশ্রয়কেন্দ্রে যাতায়াতের সংযোগ সড়কগুলোও দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া বরগুনায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে জালিয়াতির মাধ্যমে বিক্রি করা জমি পুনর্দখলের চেষ্টার

বেতাগীতে জালিয়াতির মাধ্যমে বিক্রি করা জমি পুনর্দখলের চেষ্টার

ad300