ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা:

  • প্রকাশের সময় : Jul 16, 2026 ইং
বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা: ছবির ক্যাপশন: বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা:
ad728
বেতাগী প্রতিনিধি : বরগুনার বেতাগীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি উপলক্ষে আয়োজিত এ উৎসবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রা শুরু হয়। পুষ্পশোভিত রথে ভগবান শ্রীজগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার প্রতিমা নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভক্তরা ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো আয়োজন। রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক দর্শনার্থী এতে অংশ নেন।

আয়োজকরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক এবং আয়োজন সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ জুন ২০২৬ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

৭ জুন ২০২৬ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300