ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনার রূপালী ব্যাংক থেকে এখনো বেতন পাননি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীরা!

  • প্রকাশের সময় : Jul 13, 2026 ইং
বরগুনার রূপালী ব্যাংক থেকে এখনো বেতন পাননি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীরা! ছবির ক্যাপশন: বরগুনার রূপালী ব্যাংক থেকে এখনো বেতন পাননি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীরা!
ad728
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের মে ও জুন মাসের বেতন ছাড় হলেও ব্যাংকের গাফিলতিতে ৬ দিন পার হলেও বরগুনার শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে এখনো কোনো টাকা জমা হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার শতাধিক শিক্ষক-কর্মচারী -

গত ৭ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে বেতন উত্তোলন করতে পারবেন। তবে গত ১২ জুলাই পর্যন্ত বরগুনার মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ জমা না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে!!

বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল হক বলেন,
“বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে প্রায় প্রতি মাসেই টালবাহানা করে বরগুনার রূপালী ব্যাংক! অধিকাংশ সময় সাপ্তাহিক ছুটির আগের দিন বিকেলে বেতন পোস্টিং দেওয়া হয়। ফলে শিক্ষকরা দুই দিন অপেক্ষা করে টাকা তুলতে বাধ্য হন। অনলাইনের যুগে ঢাকা থেকে টাকা আসতে পাঁচ-সাত দিন সময় লাগার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়!”

এ বিষয়ে রূপালী ব্যাংক বরগুনা কর্পোরেট শাখার ব্যবস্থাপক এস এম মাসুম বলেন,
“শিক্ষকরা দুই মাসের বেতন পাচ্ছেন না, বিষয়টি আমরা জানি। তবে এখনো আমাদের শাখায় অর্থ বরাদ্দ এসে পৌঁছায়নি। টাকা পেলেই দ্রুত তাদের হিসাবে জমা দেওয়ার ব্যবস্থা করা হবে---”

অন্যদিকে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. নাজমুল হুদা বলেন,
“শিক্ষকরা কেন এখনো টাকা পাননি, বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট শাখা বলছে টাকা পৌঁছায়নি। আগে বিষয়টি খতিয়ে দেখে জানতে হবে কোথায় সমস্যা হয়েছে!”

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম বলেন,
“আমরা ব্যাংকে চেক জমা দেওয়ার সময় ব্যাংক থেকেই বলা হয়েছিল, একদিন পর শিক্ষকরা বেতন তুলতে পারবেন। যদি এখনো তারা টাকা না পেয়ে থাকেন, তাহলে এটি ব্যাংকের গাফলতি বা ধীরগতির সিস্টেমের ফল হতে পারে। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।” এদিকে প্রায় দুই মাসের একসঙ্গে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তার কারণে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত সমস্যার সমাধান করে বকেয়া বেতন তাদের হিসাবে জমা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় আগুনে পুড়ে ছাই নিজাম হাওলাদারের স্বপ্ন

বরগুনায় আগুনে পুড়ে ছাই নিজাম হাওলাদারের স্বপ্ন

ad300