ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সফর:

  • প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
বরগুনায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সফর: ছবির ক্যাপশন: বরগুনায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সফর: উন্নয়নকাজের মান নিশ্চিতের নির্দেশ
ad728
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি: বরগুনায় সরকারি বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ।  সফরকালে তিনি মাঠপর্যায়ের উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল থেকে বরগুনা সার্কিট হাউসে পৌঁছান বিভাগীয় কমিশনার। এ সময় বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার, জেলা পুলিশ সুপার কুদরাত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জানা যায়, বিভাগীয় কমিশনারের এলজিইডির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা রয়েছে। এ সময় তিনি এলজিইডির চলমান উন্নয়ন প্রকল্প ও মাঠপর্যায়ের কাজের গুণগত মানের বিষয়ে খোঁজখবর নেন এবং নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সফরকালে বিভাগীয় কমিশনার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দাপ্তরিক কার্যক্রম, নাগরিক সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। পরিদর্শন শেষে তিনি সরকারি সেবার মান আরও উন্নত করা, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি জোরদারের বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া সফরের অংশ হিসেবে তিনি জেলার বিভিন্ন স্থান ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনারের এ সফরকে ঘিরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ কারেন্টজাল প্রতিরোধে বেতাগীতে মোবাইল কোর্ট

অবৈধ কারেন্টজাল প্রতিরোধে বেতাগীতে মোবাইল কোর্ট

ad300