‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : Nov 24, 2026 ইং
পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ছবির ক্যাপশন: Participants in Patharghata, Barguna learn vermicomposting techniques to build sustainable livelihoods under the SHAKTI project.
ad728

পাথরঘাটা প্রতিনিধি: পরিবেশবান্ধব ও টেকসই জীবিকার প্রসার, জৈব সার উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং নারী ও যুবদের অর্থনৈতিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভার্মি কম্পোস্টিং (কেঁচো সার উৎপাদন) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৩ ও ২৪ নভেম্বর সিসিডিবি পদ্মা সিসিআরসি (কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টার) কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। Christian Commission for Development in Bangladesh (CCDB)-এর বাস্তবায়নে এবং Food for the Hungry Canada-এর অর্থায়নে পরিচালিত ‘Strengthening Women's Agency and Knowledge for Transformative Inclusion (SHAKTI)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লোকাল রিসোর্স পার্সন পদ্মা সিসিআরসির সভাপতি মো. আব্দুর রহিম এবং চরলাঠিমারা সিসিআরসির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল। এ ছাড়া উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার মরিয়াম আক্তার। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নারী-পুরুষ ও যুবকসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্টিংয়ের তৈরি পদ্ধতি, জৈব সার উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কেঁচো সার উৎপাদনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি নিজেদের বাড়িতে বা স্থানীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়িয়ে তাঁদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ উদ্যোগ সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় এলজিইডির টেন্ডার বিতর্ক: তদন্তে মেলেনি অনিয়মের প্র

বরগুনায় এলজিইডির টেন্ডার বিতর্ক: তদন্তে মেলেনি অনিয়মের প্র

ad300