বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে শিক্ষকদের সম্মানে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি, বেতাগী উপজেলা ডিপিও। অনুষ্ঠানে শিক্ষকদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদ্দাম হোসেন। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছায় সম্মানিত হয়ে শিক্ষকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বেতাগীতে ব্যাংক এশিয়ার ব্যতিক্রমী আয়োজন: ফুলেল শুভেচ্ছায় শিক্ষকদের সম্মাননা
- প্রকাশের সময় : Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Bank Asia PLC's Betagi Upazila DPO organized a special event in Betagi, Barguna, honoring local teachers with red roses in recognition of their dedication and contributions.
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News