বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা ও পৌর বিএনপি। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১২ ও ১৩ নভেম্বর প্রতিদিন সন্ধ্যায় উপজেলার সব ইউনিয়নের দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। কর্মসূচির শেষ দিন ১৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি ঘোষণাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান খান নান্না ও আব্দুল আজিজ হাওলাদার। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় নেতারা জানান, ঘোষিত কর্মসূচির মাধ্যমে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
বেতাগীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির টানা তিন দিনের কর্মসূচির ঘোষণা
- প্রকাশের সময় : Nov 13, 2026 ইং
ছবির ক্যাপশন: বেতাগীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির টানা তিন দিনের কর্মসূচির ঘোষণা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News