‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনার নতুন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী

  • প্রকাশের সময় : Nov 4, 2026 ইং
বরগুনার নতুন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী ছবির ক্যাপশন: বরগুনার নতুন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম এ মামুন খান চিশতী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে বরগুনা জেলায় পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে ---

অভিযান ও অপরাধ দমনে অভিজ্ঞতা: কে এম এ মামুন খান চিশতী এর আগে এসআরবি-১২-এর পুলিশ সুপার ও মিডিয়া অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষায়িত এই ইউনিটে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর দায়িত্বকালেই সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-১২। সর্বশেষ, অভিযানে ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার: গত ৪ নভেম্বর বুধবার এসআরবি-১২ সিরাজগঞ্জ ও পাবনা জেলার পাঁচটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করে।

এসআরবি-১২-এর পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।‌ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন। তাঁদের দেওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এসআরবি-১২ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরগুনাবাসীর প্রত্যাশা: নতুন কর্মস্থল বরগুনায় দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কে এম এ মামুন খান চিশতীর সামনে উপকূলীয় এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব আসছে। বরগুনার সাধারণ মানুষের প্রত্যাশা মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চুরি-ডাকাতি, কিশোর অপরাধ ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, থানায় সেবার মান বৃদ্ধি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে কাজ করবেন।

নতুন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীর দায়িত্ব পালনে পেশাগত সাফল্য কামনা করছেন বরগুনার সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ মার্চ বৃহস্পতিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা DailySesh

১২ মার্চ বৃহস্পতিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা DailySesh

ad300