ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ঈদে জমে উঠেছে পাথরঘাটার পর্যটন কেন্দ্রগুলো

  • প্রকাশের সময় : Mar 24, 2026 ইং
ঈদে জমে উঠেছে পাথরঘাটার পর্যটন কেন্দ্রগুলো ছবির ক্যাপশন: ঈদে পাথরঘাটার পর্যটনকেন্দ্র
ad728
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটি উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

পাথরঘাটার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে নীলিমা পয়েন্ট, হরিণঘাটা, রুহিতা চর ও কালমেঘা পয়েন্ট। বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় গড়ে ওঠা এসব পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নদী, চর, সবুজ প্রকৃতি ও খোলা আকাশের মনোমুগ্ধকর দৃশ্য সহজেই আকৃষ্ট করছে পর্যটকদের।

ঈদের ছুটিতে এসব স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিক, নৌভ্রমণ ও ছবি তোলার মাধ্যমে সময় কাটাচ্ছেন।

ঘুরতে আসা এক পর্যটক রহিম বলেন, “এখানে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এক জায়গায় বসেই বন, নদী ও সমুদ্রের মিলিত দৃশ্য দেখা যায়, যা ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে।”

তবে যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার অভাবে এসব পর্যটন কেন্দ্র ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। কোথাও অবকাঠামোর অভাব, আবার কোথাও পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়ছে।

স্থানীয়দের মতে, সঠিক উদ্যোগ ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে এসব পর্যটন কেন্দ্র পাথরঘাটার পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
তালতলীতে ৫ কিমি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

তালতলীতে ৫ কিমি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ad300