ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পাথরঘাটায় বাবা-মাকে প্রকাশ্যে মারধর: অভিযুক্ত দুই ছেলে

  • প্রকাশের সময় : Mar 19, 2026 ইং
পাথরঘাটায় বাবা-মাকে প্রকাশ্যে মারধর: অভিযুক্ত দুই ছেলে ছবির ক্যাপশন: পাথরঘাটায় বাবা-মাকে প্রকাশ্যে মারধর:
ad728
স্টাফ রিপোর্টার, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় নিজ বাবা-মাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে তাদেরই দুই ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম (৫৭) ও তার স্ত্রী বিউটি (৪৮) গত মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে পদ্মা বাজার এলাকায় নির্যাতনের শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তাদের দুই ছেলে বেল্লাল (৩১) ও হেলালকে (২৭)।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি মসজিদের দিঘী থেকে মাছ ধরাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গত রোববার সকালে অভিযুক্ত দুই ছেলে জোরপূর্বক দিঘী থেকে মাছ ধরে নিয়ে যায় এবং পরে তা প্রায় ৪৫ হাজার টাকায় বিক্রি করে। এ বিষয়ে বাবা-মা প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এ সময় মাকে মারধর করা হয় এবং বাবাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আল আমিন জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ ধরনের নৃশংস ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম ও তার স্ত্রী পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নুরুল ইসলাম বলেন, “আমার ছেলেরা প্রায়ই আমাদের মারধর করে। তারা মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে চাই এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

এদিকে ঘটনার পর মামলা করতে থানায় গেলে নুরুল ইসলামের শ্যালক জলিল সরকার বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তবে এখনো কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। একইভাবে জলিল সরকারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের খোঁজ নিয়েছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি তীব্র নিন্দার ঝড় বইছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির ৩য় পর্য

বরগুনায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির ৩য় পর্য

ad300