ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পাথরঘাটায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
পাথরঘাটায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পাথরঘাটায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
ad728

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলের কৃষিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে রক্ষা এবং কৃষিতে যুবদের সম্পৃক্ততা বাড়াতে বরগুনার পাথরঘাটায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাথরঘাটা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে পরিচালক (প্রোগ্রাম) শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমেল আল ইসলাম, রিপন চন্দ্র কীত্তনীয়া, শ্যামল হাওলাদার, ফয়সাল আহমেদ ও মো. জহিরুল ইসলাম সোহাগ।

বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপ সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।

সংলাপে উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চার প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উপায় নির্ধারণ, যুব-কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের সংযোগ বৃদ্ধি এবং প্রয়োজনভিত্তিক কৃষি প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত কৃষক ও যুবরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন এবং জলবায়ু সহনশীল কৃষিতে যুবদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ বলেন, যুব কৃষক ও কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে উপজেলা কৃষি অধিদপ্তর কাজ করছে। ইতোমধ্যে পাথরঘাটায় দুইটি এবং আমতলীতে দুই ব্যাচে কৃষি বাস্তুবিদ্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বীজ তহবিল সরবরাহের উদ্যোগও নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা প্রশাসনের গণশুনানিতে ৪১টি আবেদন গ্রহণ ও তাৎক্ষণ

বরগুনায় জেলা প্রশাসনের গণশুনানিতে ৪১টি আবেদন গ্রহণ ও তাৎক্ষণ

ad300