ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিককে হুমকি: থানায় জিডি

  • প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
আমতলীতে প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিককে হুমকি: থানায় জিডি ছবির ক্যাপশন: আমতলীতে প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিককে হুমকি, থানায় জিডি
ad728

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার বহুল আলোচিত সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত ও হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক মো. মনিরুল ইসলাম। তিনি বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক কালবেলার আমতলী প্রতিনিধি। এ ঘটনায় তিনি বাদী হয়ে আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১২৬৪। জিডিতে উল্লেখ করা হয়, গত রোববার (৩০ আগস্ট) দুপুরে পৌর কার্যালয়ের সামনের লেকে নির্মাণাধীন ওয়াকওয়ের ঢালাইয়ের একটি অংশ রডের চালিসহ দেবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক মনিরুল। ভিডিও ধারণ শুরু করলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. মশিউর রহমান ও ঠিকাদারের সহযোগী মো. পানু মোল্লাসহ সংশ্লিষ্টরা তার কাজে বাধা দেন। এ সময় ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।  বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। ঢালাইয়ের অংশ দেবে যাওয়ার পর স্থানীয়দের অভিযোগ, ধসে পড়া অংশ পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের মালিক মো. খাইরুল আজাদ দাবি করেন, তার লাইসেন্স ব্যবহার করা হলেও প্রকল্পের কাজ নিয়ন্ত্রণ করছেন সাবেক মেয়র মতিয়ার রহমান। তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, মূল পিলারে সমস্যা হয়নি; সেন্টারিংয়ের সাপোর্ট খুলে যাওয়ায় ঘটনাটি ঘটেছে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামও বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ad300