ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক: আদালতে ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : Sep 3, 2026 ইং
বরগুনায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক: আদালতে ৬ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন: বরগুনায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক: আদালতে ৬ মাসের কারাদণ্ড
ad728
বরগুনা প্রতিনিধি (সুজন): ‎বরগুনায় বসতঘরে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ইমাম হোসেন (২০) নামে এক যুবক। পরে পুলিশ তাকে আটক করে আদালতে হাজির করলে স্বীকারোক্তির ভিত্তিতে সামারি ট্রায়ালের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ‎পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-১০৫-এর সূত্রে এসআই (নিঃ) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল-১ ডিউটিতে বের হন। ওইদিন আনুমানিক রাত ৮টা ১০ মিনিটের দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, বরগুনা থানাধীন ২ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর ধুপতি এলাকায় মো. রুহুল আমিন আকনের বসতঘরে চুরি করতে গিয়ে এক যুবক স্থানীয়দের হাতে আটক হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক যুবক পালানোর চেষ্টা করেন। পরে এসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম ইমাম হোসেন (২০) এবং পিতা মো. মজিবর শিকদার বলে পরিচয় দেন। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেমুয়া এলাকায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন জানান, তিনি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেন এবং আলমারি থেকে বিভিন্ন মালামাল বের করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন এবং ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। ‎পরে আটক ইমাম হোসেনকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির করা হয়। আদালতে তার স্বীকারোক্তির ভিত্তিতে সামারি ট্রায়ালের মাধ্যমে দণ্ডবিধির ৪৫৪ ধারায় চার্জ গঠন করা হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান আসামি ইমাম হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোঃ হাচনাইন পারভেজ বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শিশু একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

বরগুনায় শিশু একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

ad300