ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় আগুনে পুড়ে ছাই নিজাম হাওলাদারের স্বপ্ন

  • প্রকাশের সময় : Apr 1, 2026 ইং
বরগুনায় আগুনে পুড়ে ছাই নিজাম হাওলাদারের স্বপ্ন ছবির ক্যাপশন: দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই নিজাম হাওলাদারের দোকানপাট
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের রোডপাড়া বাজারে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নিজাম হাওলাদার নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান। এতে দোকানের মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে রোডপাড়া বাজারে অবস্থিত নিজাম হাওলাদারের দোকানে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও ব্যবসার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজাম হাওলাদার জানান, এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। তিনি বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। দোকানের মালামালসহ অনেক টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।”

স্থানীয়রা ধারণা করছেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ আগুনের ঘটনা ঘটিয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তিনি ও স্থানীয় জনগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের আম্রপালি আমগাছের চারা

বরগুনায় শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের আম্রপালি আমগাছের চারা

ad300